বিনোদন

স্পেলিং স্টারের সেরা-১২তে যারা

স্পেলিং স্টারের সেরা-১২তে যারা

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টারের টান টান উত্তজেনার রাউন্ড অব ২৪ থেকে সেরা-১২তে উঠে এসেছে এক ডজন দেশসেরা স্পেলার।

শিশুদের ইংরেজি বানান ও ভাষার দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’-এর প্রথম সিজন চলছে।

এই প্রতিযোগিতায় রবিবার টপ-২৪ এর রাউন্ড-২ ও এবং শুক্রবার রাউন্ড-১ থেকে ছয়জন করে ১২ জন নির্বাচিত হয়েছে।

গ্রুপ ‘বি’-এর বেস্ট সিক্স হলো ইসরাত জাহান মিথিলা, মাহজাবীন রহমান, মেজবাউল ইসলাম, ওয়াসফিয়া ওসমান, অলকেশ মিত্র, সাইফান শাখির।

এর আগে শুক্রবার বাছাই হয় সেরা ৬ জন। গ্রুপ ‘এ’-এর বেস্ট সিক্স হিসেবে রয়েছে সারাহ সিদ্দিকা, শাহরিয়ার হোসেন সাইফ, ওয়াসিফ আবদুল্লাহ আবীর, সামিয়া ইয়াসের, মুয়াজ মুহাম্মদ, সাবরিন জাহান ইফা।

আগামী শুক্রবার সেরা ১২ থেকে নির্বাচিত হবে টপ-১০।

দেশের বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘স্পেলিং স্টার ২০২৬’ প্রতিযোগিতাটি প্রতি সপ্তাহের শুক্র ও রবিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে। শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।

গত আগস্ট মাসে সারা দেশে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব। সেখান থেকে বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয় ৪০০ শিক্ষার্থী। দেশের আট বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় ১০০ জন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবে তিন লাখ টাকা, প্রথম রানারআপ দুই লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবে এক লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে। এ ছাড়া সেরা দশে স্থান পাওয়া প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে একটি করে ল্যাপটপ।

বিষয়:ইংরেজি বানান ও ভাষার দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই শিশুদের প্রতিযোগিতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…