অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়ালের চেয়ে কত পয়েন্টে এগিয়ে গেল বার্সা
লা লিগা

মেট্রোপলিটানো স্টেডিয়ামে পিছিয়ে পড়েও অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ আরও মজবুত করেছে কাতালান ক্লাবটি।
রোববার রাতে লা লিগার ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। দশম মিনিটে জুলিয়ান আলভারেজের পাসে স্বাগতিকদের ১-০ গোলে এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে।
ম্যাচের ৪৫ মিনিটে পেদ্রির পাসে গোল করে বার্সাকে সমতায় ফেরান মিডফিল্ডার ফেরমিন লোপেজ। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে লামিন ইয়ামালের পাসে গোল করে বার্সাকে লিড এনে দেন লোপেজ, সঙ্গে জোড়া গোল পূর্ণ করেন স্পেনিয়ার্ড তারকা। শেষপর্যন্ত ওই গোল জয় নিয়ে ফেরে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





