ফুটবল

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনহা

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনহা

বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করেছেন রাফিনহা। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুতে থাকছেন ব্রাজিল তারকা। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

বৃহস্পতিবার সকালে বার্সেলোনা জানিয়েছে, রাফিনহা আগামী কয়েক বছর ক্লাবে থাকার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন। নতুন এই চুক্তির ফলে ব্রাজিলিয়ান তারকা অন্তত ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনায় থাকছেন।

বার্সায় যোগ দেওয়ার পর থেকে তিনি ১৯০টি ম্যাচ খেলে ৯৪টি গোল করেছেন। এই সময়ে তিনটি লা লিগা শিরোপা জয় করেন (২০২২-২৩, ২০২৪-২৫ ও ২০২৫-২৬), একটি কোপা দেল রে (২০২৪-২৫) এবং তিনটি স্প্যানিশ সুপার কাপ (২০২২-২৩, ২০২৪-২৫ ও ২০২৫-২৬) জিতেছেন। এমনকি অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নেমে তিনি এফসি বার্সেলোনার ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ম্যাচ খেলা ব্রাজিলিয়ান হিসেবে আদ্রিয়ানো কোরেইয়ার রেকর্ডের সমান অবস্থানে পৌঁছে গেছেন।

গোলপোস্টের সামনে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সাম্প্রতিক পারফরম্যান্স তাকে বার্সেলোনার হয়ে ৯৪টি গোল করার মাইলফলকে পৌঁছে দিয়েছে। এই অর্জনের মাধ্যমে তিনি কিংবদন্তি রোনালদিনহোর রেকর্ডের কাছাকাছি চলে এসেছেন।

বিষয়:চুক্তি নবায়ন বার্সেলোনা রাফিনিহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…