চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাচদের বিদায়, সবার আগে সেমিতে স্পেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের ফুটবল দল গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর আগে মেয়েদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি নেদারল্যান্ডস। এবারের আসরে হট ফেভারিট হয়ে ডাচরা এসেছিল। তবে শেষ আটে আটকে গেল কমলা বাহিনীর অভিযান। বর্তমান রানার্সআপদের ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে স্পেন।

শুক্রবার ওয়েলিংটনে প্রথম কোয়ার্টার ফাইনালের ৩৭ মিনিটে এসথের গঞ্জালেজ বল জালে জড়ালেও লিড পায়নি স্পেন। লাইন্সউইমেন পতাকা উঁচিয়ে অফসাইডের সংকেত দেন। গোলশূন্য থাকে প্রথমার্ধ।

পরে বক্সের ভেতর স্টেফানি ফন ডের গ্র্যাগটের হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে ৮১ মিনিটে মারিওনা ক্যালডেন্টি লক্ষ্যভেদ করে স্পেনকে এগিয়ে দেন।

Banglabid

যোগ করা সময়ের প্রথম মিনিটে ভিক্টোরিয়া পেলোভার বাড়ানো বল আদায় করে ডান পায়ে বল জালে জড়িয়ে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান ডের গ্র্যাগট। অতিরিক্ত সময়ে গড়ায় খেলা।

১০৭ মিনিটে ডাচরা গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। লিয়েকে মার্টেনসের হেডে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে দারুণভাবে কাটিয়ে শট নেন লিনথ বেরেনস্টেইন। তার বাঁ-পায়ের শটে গোলরক্ষকও পরাস্ত হন। তবে অল্পের জন্য বল পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

স্পেন অবশ্য খানিকটা ভাগ্যের ছোঁয়ায় পায় গোলের দেখা। ১১১ মিনিটে জেনি হারমোসোর অ্যাসিস্টে বল আদায় করা সালমা প্যারালুয়েলোর বাঁ-পায়ের শট ক্রসবারে লেগে জালে প্রবেশ করে।

Reneta

বাকি সময়ে নেদারল্যান্ডস সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করলেও কাজে লাগেনি। রেফারির শেষ বাঁশি বাজার পর স্পেনিয়ার্ডরা শেষ চারে পৌঁছানোর আনন্দে মাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেদারল্যান্ডসলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত

পরবর্তী

বিশ্বকাপের মতোই মিয়ামিকে নেতৃত্ব দিচ্ছেন মেসি

পরবর্তী
মেসি গোল করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের মতোই মিয়ামিকে নেতৃত্ব দিচ্ছেন মেসি

রাজধানীতে বিএনপির গণমিছিলের দৃশ্য, হাজার হাজার নেতাকর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বিএনপির গণমিছিল আজ

সর্বশেষ

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT