শিক্ষা

‘শরীফার গল্প’ নিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন

শিক্ষামন্ত্রী শরীফার গল্প নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী শরীফার গল্প নিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন, তার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকের বিতর্কিত ‘শরীফার গল্প’ এবং শিক্ষা বোর্ডের নতুন কারিকুলামের বিষয়ে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ ২৩ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে বক্তব্য প্রদানের সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘শরীফার গল্প’ ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ থাকলে প্রয়োজনে পরিবর্তন আনা যেতে পারে। তিনি বলেন, নতুন কারিকুলাম নয় প্রয়োজনে মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন হতে পারে।

তিনি আরও বলেন, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে কেন বিরোধিতা হচ্ছে তাও খতিয়ে দেখতে হবে। শিক্ষাক্রমে পরিবর্তন আনা সহজ নয়। পাঠ্য বইয়ে যদি পরিবর্তনের প্রয়োজন হয় সেটা আলোচনা করে ঠিক করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, একটা গোষ্ঠী সব সময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। নতুন পাঠ্যক্রম প্রবর্তনের এখনও ১ মাস হয়নি। এখনই সমালোচনা করার মানে হচ্ছে বিরোধিতার জন্যই সমালোচনা করা।

উল্লেখ্য, রাজধানীর একটি সেমিনারে প্রকাশ্যে সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকের শরীফার গল্পের ২টি পাতা ছিঁড়ে ফেলেন আসিফ মাহতাব নামের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিলসফি বিভাগের খণ্ডকালীন একজন শিক্ষক। বইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাইয়ের অভিযোগ তিনি। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়:ব্র্যাক বিশ্ববিদ্যালয় মহিবুল হাসান চৌধুরী নওফেল শরীফার গল্প শিক্ষা বোর্ড শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…