বাংলাদেশ

জলবায়ু বিনিয়োগ তহবিল থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

জলবায়ু বিনিয়োগ তহবিল থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

কপ-৩১ সম্মেলনে জলবায়ু বিনিয়োগ তহবিল থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ। (বাংলাদেশি টাকায় ৩ হাজার ৭৪২ কোটি ৫০ লাখ টাকা)। বাংলাদেশসহ ছয়টি দেশকে মোট ১৮০ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হচ্ছে।

তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, জলবায়ু অর্থায়ন ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থে বাংলাদেশের অবস্থান সম্মেলনে তুলে ধরা হয়েছে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

এদিকে, সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে দেশের পথে রয়েছেন।

বিষয়:৩০ মিলিয়ন মার্কিন ডলার কপ-৩১ সম্মেলন জলবায়ু বিনিয়োগ তহবিল শেখ ফরিদুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…