চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়িতে হামলার বছর পর দেশ ‘ছাড়লেন’ ইংল্যান্ডের বিশ্বজয়ী ব্যাটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের তিন সংস্করণের অধিনায়ক ইংল্যান্ডের বিশ্বজয়ী ওপেনার জেমস ভিন্স। নয় মৌসুম ধরে ক্লাবকে নেতৃত্ব দেয়া ভিন্স ইংল্যান্ড ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমিয়েছেন। তার সাউদাম্পটনের বাড়িতে গতবছর দুর্বৃত্তদের দুদফা হামলায় এমন সিদ্ধান্ত। ২০২৫ সালে ফার্স্ট ক্লাস ক্রিকেট ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছেন ২০১৯ সালে ইংল্যান্ডের জেতা প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ভিন্স।

২০২৪ সালের এপ্রিলের ১৫ তারিখ সাউদাম্পটনের বাড়িতে প্রথমবার হামলা চালায় দুর্বৃত্তরা। একই বছরের মে-তে আবারও এমন ঘটনা ঘটে ভিন্সের বাড়িতে। এ সময় ভিন্স এবং পরিবার বাড়ির ভেতরে ছিলেন এবং দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। একই সাথে বাড়ির সামনের জানালাগুলো ভেঙে দেয়া হয়েছিল।

নিজের সিদ্ধান্তের বিষয়ে ভিন্স বলেছেন, ‘আমি হ্যাম্পশায়ারকে ভালোবাসি এবং ১৬ বছর ধরে এটি আমার ক্লাব ও বাড়ি। টি-টুয়েন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে খেলা চালিয়ে যেতে চাই এবং তার জন্য আমার সেরাটা ধরে রাখতে চাই। আশা করি প্রতিযোগিতায় আমাদের সাফল্য আরও এগিয়ে যাবে।’

‘আমার পরিবারের জন্য যেটা ভালো তা আমাকে বুঝতে হবে এবং একই সাথে আমার কর্মজীবনের যে পর্যায়ে আছি তার সাথে মিলতে হবে। গত বছরের কঠিন সময়ে আমাকে সমর্থন জোগানো এবং পরবর্তী সিদ্ধান্ত নিতে সমর্থন দেয়ায় ধন্যবাদ।’

৩৩ বছর বয়সী ভিন্সের হঠাৎ ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কারণ খেলোয়াড়দের অনাপত্তিপত্র দিতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন নিয়ম। গত নভেম্বরে ইসিবি জানিয়ে দেয়, ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম চলার সময় আইপিএল ছাড়া অন্য বিদেশি লিগগুলো খেলতে অনাপত্তিপত্র দেয়া হবে না। এ নিয়েই বোর্ডের সঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড়ান ভিন্সসহ আরও কয়েকজন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলআবুধাবিইংল্যান্ডইসিবিভিন্সলিড স্পোর্টসহ্যাম্পশায়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT