ফুটবল

ঢাকায় সাফের ফাইনালে ভারত, তাদের মূল দল নিউজিল্যান্ডে হেরে গেল

ঢাকায় সাফের ফাইনালে ভারত, তাদের মূল দল নিউজিল্যান্ডে হেরে গেল

সাফ চ্যাম্পিয়নশিপে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। তবে অপরাজিত থেকে ফাইনালের টিকিট কেটেছে ভারত। জাতীয় দল ভিত্তিক টুর্নামেন্টে দেশটি পাঠিয়েছে মূলত অনূর্ধ্ব-২৩ দল। কেন জাতীয় দল নয়? কারণ আন্তর্জাতিক বিরতিতে সেই দলটিকে তারা পাঠিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে। যেখানে দুই ম্যাচেই হেরেও গেছে।

রোববার সকালে ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে সবশেষ অল হোয়াইটসের বিপক্ষে হেরেছে ভারত। প্রথম ম্যাচে ৫-০ এবং দ্বিতীয়টিতে ৩-০ গোলে হেরেছে ম্যান ইন ব্লুজরা।

মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে খেলাকে গুরুত্বে রেখে ভারত সাফে পাঠিয়েছে বয়স ভিত্তিক দলটি। যাদের কোচও অনূর্ধ্ব-২৩ দলের। ঢাকায় গ্রুপপর্বে পাকিস্তানকে ৩-২ এবং মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সেমিতে এসে ভুটানকে হারিয়েছে ২-১ গোলে।

ভারত সাফের চেয়ে অধিক গুরুত্ব দিয়ে নিউজিল্যান্ড সিরিজেই হোঁচট খেল। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সাফের ফাইনালে লড়বে দেশটি।

বিষয়:নিউজিল্যান্ড ভারত সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…