ফুটবল

ইউরোর আগে ইংল্যান্ড ছাড়ার সম্ভাবনা আছে টুখেলের?

ইউরোর আগে ইংল্যান্ড ছাড়ার সম্ভাবনা আছে টুখেলের?

ভবিষ্যতে ক্লাব ফুটবলের কোচিংয়ে ফেরার ইচ্ছা থাকলেও ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপের আগে ইংল্যান্ড দলের দায়িত্ব ছেড়ে দেয়ার কোন সুযোগ নেই, জানিয়ে দিলেন কোচ থমাস টুখেল। ইংল্যান্ডের সাথে চুক্তিতে কোন রিলিজ ক্লজ না থাকায় আপাতত দল ছাড়ার সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি।

বরুশিয়া ডর্টমুন্ড,প্যারিস সেন্ট-জার্মেইন, চেলসি এবং বায়ার্ন মিউনিখের সাবেক কোচ গত বছরের শুরুতে ইংল্যান্ডের দায়িত্ব নেন টুখেল। আগে অনেক ক্লাবের দায়িত্বে থাকলেও প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে কোচিংয়ে আসেন।

ফেব্রুয়ারিতে চুক্তির মেয়াদ আরও দুবছর বাড়ানোয় টুখেলের ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসানও ঘটে। ২০২৮ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দারুণ কিছু করার লক্ষ্য তার।

বলেছেন, ‘আমার চুক্তিতে কোন রিলিজ ক্লজ নেই এবং অন্যকোথাও যাওয়ার ইচ্ছাও নেই। একটি চুক্তিতে স্বাক্ষর করেছি এবং ইউরো পর্যন্ত এখানে থাকতে চাই। ইউরোতে দলকে নেতৃত্ব দিতে চাই।’

বড় কোন ক্লাব প্রস্তাব দিলে কী করবেন। টুখেল বলেছেন, ‘কোন সম্ভাবনাই নেই। নেশনস লিগ জিততে মরিয়া আমি। পাশাপাশি ইউরোতে অংশ নিয়ে জেতার জন্যও মুখিয়ে আছি।’

বিষয়:ইউরো চ্যাম্পিয়নশিপ ইংল্যান্ড থমাস টুখেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…