কক্সবাজার

সাগরে নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, সাগরে নিখোঁজের ৪ ঘণ্টা পর. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ সাগরে উদ্ধার, ঘটনাস্থল ও আশেপাশের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের সাড়ে ৪ ঘন্টা পর একজন মোহাম্মদ আসমাইন নামের ১৩ বছর বয়সী একজন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (৭ অক্টোবর) সোমবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের সমিতিপাড়া সৈকত পয়েন্ট সাগর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মো. মাসুদুল ইসলাম।

তিনি জানান, নিহত স্কুলছাত্র কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া করিমুল হকের ছেলে। সে কক্সবাজার ভোকেশনাল ইন্সটিটিউটের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

তিনি আরও বলেন, সোমবার সকাল ৯টার দিকে কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে আসমাইনসহ ৬ বন্ধু মিলে গোসলে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে তিনজন ভেসে যান।

পুলিশ সুপার বলেন, উপস্থিত অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধারে নামেন। এতে দুইজনকে  উদ্ধার করতে সক্ষম হলেও অপর একজন ভেসে যান।

তিনি বলেন, স্কুলছাত্র নিখোঁজের পর থেকে তার সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি বিচকর্মী ও লাইফগার্ড কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রাখেন।

মো. মাসুদুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে সৈকতে সমিতি পাড়া পয়েন্ট সাগরে ভাসমান অবস্থায় ওই স্কুলছাত্রের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।

বিষয়:মরদেহ উদ্ধার সাগরে নিখোঁজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…