জনপদ

সাতক্ষীরার শালিখা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাতক্ষীরা জেলা মানচিত্র ও অবস্থান চিহ্নিত করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য সাতক্ষীরা জেলার মানচিত্র ও অবস্থান চিহ্নিত করা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি এলাকায় শালিখা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বিষয়:অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার শালিখা নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…