চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিমঘরে মনি কিশোর, সম্মান জানাবে শিল্পী সমাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন, হিমঘরে মনি কিশোরের ছবি, শিল্পী সমাজের সম্মাননা. Channel i News - চ্যানেল আই নিউজ

রামপুরার একটি ভাড়া বাসায় একা থাকতেন নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোর। শনিবার রাতে সেই বাসা থেকে এই শিল্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের দু’তিন দিন আগে মৃত্যু হলেও প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কোনো কিছুর হদিস পায়নি পুলিশ।

বিয়ের সময় মনি কিশোর সনাতন থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর অনেক বছর ধরে তিনি একাই থাকতেন। এমনকি গান থেকেও দূরে ছিলেন তিনি। সংগীতের সহকর্মীদের সাথেও বাড়ছিলো দূরত্ব। এদিকে মারা যাওয়ার পর মরদেহ কী করতে হবে, তা বলে গিয়েছিলেন একমাত্র মেয়ে নিন্তিকে। যিনি যুক্তরাষ্ট্রে বাস করছেন।

এদিকে রবিবার থেকে শোনা যাচ্ছে, ময়না তদন্ত শেষে ‘কী ছিলে আমার’ খ্যাত এই শিল্পীর মরদেহ হস্তান্তর করা হচ্ছে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে। সাধারণত বেওয়ারিশ লাশের দাফন বা সৎকার করে থাকে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয় সংগীত অঙ্গন থেকে সাধারণ শ্রোতাদর্শক অনুরাগীদের মধ্যে।

Banglabid

মনি কিশোরের ভগ্নিপতি নাট্যশিক্ষক বিপ্লব বালা চ্যানেল আই অনলাইনকে বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে কেন মরদেহ হস্তান্তর হবে? মনি কিশোর, উনার কি পরিবার নেই? এই খবর সত্যি নয়। তার মরদেহ ঢাকা মেডিকেল এর হিমাগারে রাখা হয়েছে। দাফন নাকি সৎকার- এ নিয়ে তিনি তার মেয়েকে যে নির্দেশনা দিয়ে গেছেন, সেভাবেই হবে।

আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে মনি কিশোরের মরদেহ হস্তান্তর নিয়ে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার চ্যানেল আই অনলাইনকে বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে মরদেহ হস্তান্তরের খবরটি সত্যি নয়। এটি ভুল বোঝাবুঝির কারণে ছড়িয়েছে। মনি কিশোর বেওয়ারিশ কেউ নন, তিনি আমাদের কাছে অত্যন্ত গুণী একজন শিল্পী। আমরা শিল্পী সমাজ তার পাশে আছি, দ্রুতই সবাই বসে সব ঠিক করছি। মনির শেষ বিদায়ে আমরা তাকে সম্মান জানাতে চাই।

মিল্টন খন্দকার জানান, মনি কিশোরের পরিবারের বিভিন্নজনের সাথে তাদের কথা হয়েছে। মনি কিশোরের মরদেহ সৎকার হবে নাকি দাফন, এ নিয়ে কী করতে হবে- সবকিছু তার মেয়ের কাছে বলে গেছেন। তার মেয়ের নির্দেশনা মতোই শেষ বিদায় কার্য সম্পন্ন হবে।

Reneta

তিনি জানান, আমেরিকায় মেয়ের পরীক্ষা চলছে। ইচ্ছে থাকা সত্ত্বেও তিনি বাবার শেষ বিদায়ে আসতে পারছেন না। মনি কিশোরের সাবেক স্ত্রীর বড়বোনের সাথে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানান মিল্টন খন্দকার। তাদের পক্ষ থেকেও শিল্পী সমাজের পরিকল্পনায় সম্মতি রয়েছে বলে জানান এই সংগীত পরিচালক।

পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন মনি কিশোর। ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাস ‘, ‘আমি মরে গেলে জানি তুমি’সহ তার গাওয়া আরো বহু গান শ্রোতাপ্রিয়তা পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানবিপ্লব বালামনি কিশোরমিল্টন খন্দকারলিড বিনোদনশিল্পী সমাজসংগীতহিমঘর
শেয়ারTweetPin

সর্বশেষ

আশিয়ান কাপে খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ ফিফার, অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের

আগস্ট ১৪, ২০২৬

দিল্লি হাইকোর্ট বোমা হামলার হুমকি, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশের নেত্রী চিত্র, গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচিতে যেসব আয়োজন থাকছে

আগস্ট ১৪, ২০২৬
প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT