বিনোদন

বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা বললেন ন্যানসি

বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা বললেন ন্যানসি

বিচ্ছেদের ঘোষণা দিলেন দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। বুধবার রাতে এই গায়িকা তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, তার স্বামী মেহেদীর সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে।

দীর্ঘদিনের সম্পর্ক ও একসঙ্গে কাটানো নানা স্মৃতির পর তারা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই তারকা শিল্পী।

পোস্টে ন্যানসি তাদের সিদ্ধান্তকে সম্মান করার পাশাপাশি এই সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। তিনি লিখেছেন, জীবনের নতুন অধ্যায়কে শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে গ্রহণ করতে চান।

মেহেদীর সঙ্গে এটি ছিল ন্যানসির তৃতীয় বিয়ে। ২০২১ সালের সেপ্টেম্বরে তারা বিয়ে করেন। তার আগে ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা।

পরবর্তীতে ন্যানসি বিয়ে করেছিলেন নাজিমুজ্জামান জায়েদকে। ২০১৩ সালের ৪ মার্চে তাদের বিয়ে হয়। সে বিয়েটিও টিকেনি।

বিষয়:গান ন্যানসি সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…