চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এবারের বিশ্বকাপে হট-ফেভারিট স্পেন প্রথম ম্যাচেই আটকে গেল। গ্রুপপর্বের শুরুতে ফিফা র‌্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা দলটি গোলশূন্য ড্র করেছে নবাগত কেপ ভার্দের বিপক্ষে। ৭৪ শতাংশ বলের দখল এবং ২৩টি শট নিয়েও কোন গোলের দেখা পায়নি স্পেনিয়ার্ডরা। আর পুরোটা সময় দুর্দান্ত ডিফেন্স করে জয়ের সমান ড্র তুলেছে কেপ ভার্দে।

পুরো ম্যাচে অসাধারণ সব বল ঠেকিয়ে নজর কেড়েছেন কেপ ভার্দের ৪০ বর্ষী গোলকিপার ভোজিনহা। স্পেনের নেয়া গোলমুখের ৮টি শটের সবগুলো ঠেকিয়ে দিয়েছেন দুর্দান্ত দক্ষতায়।

শুরু থেকে বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল স্পেন। বেশকিছু সুযোগ তৈরি করার পর একটি সুযোগ আসে তাদের। ১৫ মিনিটে পেদ্রির আক্রমণ রুখে দেন ভোজিনহা। কেপ ভার্দে তিনটি আক্রমণ করলেও গোলমুখে কোন শট নিতে পারেনি।

৩৬তম মিনিটে ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি পায় স্পেন। মার্ক কুকুরেয়ার ডি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের দুর্দান্ত এক শট ঠেকিয়ে দেন ভোজিনহা। রেফারি অফসাইডের বাঁশিও বাজান। তিন মিনিট পর আবারও সুযোগ আসে স্পেনের।

লেফট উইং থেকে হেডে বল দেন কুকুরেয়া, ফেররান তরেস বাঁ-পায়ে শট নিলেও তা বারে লেগে ফিরে আসে। ফিরতি বল মিকেল ওয়েরজাবাল হেড করলে কেপ ভার্দের গোলকিপার বারের উপর দিয়ে পাঠিয়ে দেন। ৪৫ মিনিটে তরেসের শট আবারও ঠেকিয়ে দেন এ গোলকিপার। গোলশূন্য বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে স্পেনকে পুরো ৪৫ মিনিট আটকে রাখে কেপ ভার্দে। ৫৭ মিনিটে সময় ফ্যাবিয়ান রুইজের হেড আটকে দেন ভোজিনহা। ৭১ মিনিটে স্পেন কোচ দে লা ফুয়েন্তে মাঠে নামান লামিন ইয়ামাল ও মিকেল মেরিনোকে।

Reneta

ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত মোট ২১টি আক্রমণ করে স্পেন, যার মধ্যে গোলমুখে ছিল ছয়টি। পরে লামিন ইয়ামাল, মিকেল মেরিনো ও দানি ওলমোকে নামিয়েও কোন লাভ হয়নি স্প্যানিশদের। ৮৭ মিনিটে মাঠে নামেন নিকো উইলিয়ামস।

৮৮তম মিনিটে আবারও ভালো আক্রমণ ছিল স্পেনের। তবে ওয়েরজাবালের শট কেপ ভার্দের ডিফেন্ডারের পায়ে লেগে বল বাইরে চলে যায়। ৯০ মিনিটে আরও একটি আক্রমণ আসে, আদায় হয় কর্নার। এরপর গোলশূন্য থেকে ম্যাচ শেষ হয় পয়েন্ট ভাগাভাগিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেপভার্দেতরেসফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোভোজিনহালিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT