ফুটবল

ভুটানকে ৪ গোল দিয়ে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই

ভুটানকে ৪ গোল দিয়ে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। সিরিয়ার বিপক্ষে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জয় তুলে নিয়েছে ৪-০ গোলে।

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় ম্যাচের ষষ্ঠ মিনিটে লিড পায় বাংলাদেশ। ভুটান জালে বল পাঠান হেদায়েত উল্লাহ। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মহিন আহমেদ। ২৮ মিনিটে তৃতীয় গোলটি করেন বায়েজিদ বোস্তামী। ৩-০তে এগিয়ে বিরতিতে যায় আলিফ রহমানের দল।

বিরতির পর নেমে ৬৭ মিনিটে চতুর্থ গোল এনে দেন বদলি নামা ইয়াসিন আরাফাত। শেষ অবধি লিড অটুট রেখে জয় নিশ্চিত করে কোচ লুডভিক ডি ক্রুইফ শিষ্যরা।

বিষয়:অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই আরব আমিরাত বাংলাদেশ ভুটান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…