চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ উইকেট হাতে রেখে ১০২ রানের লিড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেঞ্চুরির পরও ২২ গজে লড়ে চলেছেন মুশফিকুর রহিম। নিজের ইনিংস বড় করছেন, বাড়ছে বাংলাদেশের সংগ্রহ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট হাতে রেখে ১০২ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩১৬ রান। মুশফিক ১২৪ ও মেহেদী হাসান মিরাজ ১৮ রানে অপরাজিত আছেন।

৭ রানের জন্য ফিফটি পাননি লিটন দাস। ৪১ বলে ৮টি চারে ৪৩ রান করে বেন হোয়াইটের স্পিনে মিডঅফে সহজ ক্যাচ দেন ক্ল্যাসিক ব্যাটার।

Banglabid

তার আগে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে ৮৭ রানে আউট হন সাকিব আল হাসান। মুশফিকের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ১৫৯ রান যোগ করে বাংলাদেশকে নিয়ে যান চালকের আসনে।

মুশফিক সেঞ্চুরি পেলেও কাছে যেয়ে হেলায় সুযোগ হারান বাংলাদেশ অধিনায়ক। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে নাগালের বাইরের অফস্পিনে সুইপ খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। ৯৪ বলে ১৪ চারে ইনিংস সাজিয়ে থামেন বাঁহাতি অলরাউন্ডার।

প্রথমদিনে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ২ উইকেটে ৩৪ রান তোলে বাংলাদেশ। তামিম ইকবাল আউট হওয়ার পর শেষ হয় প্রথমদিনের খেলা। দ্বিতীয় দিনের সকালে মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড হন মুমিনুল হক। তিনি ৩৪ বলে ১৭ রান করেন ৪টি চারের সাহায্যে।

Reneta

৪০ রানে ৩ উইকেট হারানো দলকে পথ দেখান সাকিব-মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১৫৯ রান। দুই ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম সেশনে ২৭ ওভারে ১৩৬ রান তুলে নেয় টাইগাররা। দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশে তুলেছে ১৪৬ রান। ওভার প্রতি রান তোলার গড় পাঁচেরও বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আয়ারল্যান্ডমুশফিকলিডলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করবে বিএনপি

পরবর্তী

বাংলাদেশ যেকোনো বাধা অতিক্রম করে এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী ও অতিথিরা অনুদান চেক হস্তান্তর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ যেকোনো বাধা অতিক্রম করে এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

তাহসান পোড়া লুঙ্গি কিনলেন লাখ টাকায়, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাখ টাকায় পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT