ফুটবল

সাফের আসরে ব্যক্তিগত সেরার পুরস্কার জিতলেন যারা

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সাফের আসরে ব্যক্তিগত সেরার পুরস্কার জিতলেন যারা

পর্দা নেমেছে সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ আসরের। ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে হ্যাটট্রিকসহ রেকর্ড দশম শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টে ব্যক্তিগত সেরার পুরস্কারও উঠেছে দলটির খেলোয়াড়দের হাতে। 

আসরে সর্বোচ্চ চারটি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন ভারতের সুহাইল আহমেদ ভাট। পাকিস্তানের বিপক্ষে তিনটি এবং ভুটানের বিপক্ষে একটি গোল করেন। একইসঙ্গে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেচেন সুহাইল।

সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ভারত গোলরক্ষক আরশ আনোয়ার শেষ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ এবং ফাইনালে খেলেছেন তিনি। দুই ম্যাচে তিন গোল হজম করেছেন।

বিষয়:পাকিস্তান ফাইনাল ব্যক্তিগত সেরার পুরস্কার ভারত সাফ চ্যাম্পিয়নশিপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…