এক বছরের জন্য ছিটকে গেলেন সাদ উদ্দিন
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে হামজা বাহিনী। দুর্দান্ত দিনে বাংলাদেশের জন্য দুঃসংবাদ ছিল সাদ উদ্দিনের চোট। ম্যাচের পরদিন জামল ভূঁইয়া জানালেন, আগামী এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে সাদ উদ্দিনকে।
বুধবার জাতীয় স্টেডিয়ামে একক আধিপত্য দেখিয়ে ম্যাচ জেতে বাংলাদেশ। ম্যাচজুড়ে রক্ষণ সামলানোয় ব্যস্ত থাকে শ্রীলঙ্কা। ম্যাচের শেষের দশ মিনিট আগে ব্যথা পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন বাংলাদেশের ডিফেন্ডার সাদ উদ্দিন। সেই চোটে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে তো গেলেনই, এক বছরও বাইরে থাকতে হবে।
জয়ের পরদিন অনুশীলনের ফাঁকে জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমি শুনলাম তার অ্যাকিলিস (পায়ের গোড়ালির রগ) ছিঁড়ে গেছে। তাই অন্তত এক বছর মাঠের বাইরে থাকতে হবে।’
শনিবার জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। সাদের জায়গায় নতুন কোন ভরসা খুঁজে নিতে হবে কোচ থমাস ডুলিকে।





