বিনোদন

হুমায়ূনের জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে তিন দিনের বইমেলা

হুমায়ূনের জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে তিন দিনের বইমেলা

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে বসছে তিন দিনব্যাপী বইমেলা। প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ ও চ্যানেল আই অনলাইনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় পাওয়া যাবে হুমায়ূন আহমেদের লেখা বিভিন্ন বই।

আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই বইমেলা। মেলায় হুমায়ূন আহমেদের বই ৩০ শতাংশ কমিশনে কিনতে পারবেন পাঠকরা।

হুমায়ূন আহমেদের জন্মদিনকে কেন্দ্র করে পাঠকদের তার সাহিত্যকর্মের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যেই এই আয়োজন। উপন্যাস, গল্পসহ নানা ধরনের লেখায় সমৃদ্ধ তার সাহিত্যভান্ডার থেকে পছন্দের বই সংগ্রহের সুযোগ পাবেন পাঠকরা।

এদিকে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই অনলাইন আয়োজন করেছে ‘আমার হুমায়ূন’ শিরোনামে বিশেষ উদ্যোগ। এর মাধ্যমে প্রিয় লেখককে ঘিরে পাঠক ও ভক্তদের স্মৃতি, অনুভূতি ও ভালো লাগার কথা তুলে ধরা হবে।

বিষয়:আমার হুমায়ূন উপন্যাস গল্প চ্যানেল আই বই হুমায়ূন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…