ফুটবল

চার গোলে জয়ের ১২ ঘণ্টা পরই অনুশীলনে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

চার গোলে জয়ের ১২ ঘণ্টা পরই অনুশীলনে বাংলাদেশ

হামজা চৌধুরীর নেতৃত্বে অভিষেকের ম্যাচে ৪-০তে জয়ে শুরু করা বাংলাদেশ সেমিফাইনালের আগে খুব একটা বিশ্রাম নিচ্ছে না। জয়ের ১২ ঘণ্টার মধ্যেই অনুশীলনে ঘাম ঝরাতে নেমে গেছেন দলের ১৭ সদস্য। থমাস ডুলির শিষ্যরা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুশীলন করেছে।

বুধবার জাতীয় স্টেডিয়ামে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে চার গোল করা বাংলাদেশের সাফল্যগুলো আনেন ভিন্ন চার খেলোয়াড়। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলি ওয়াহিদ এবং রাকিব হোসেন গোল করেছেন।

জয়ের পর ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। সেমিফাইনালে নামবে শনিবার। তার আগে দুদিন হাতে। বিশ্রামে কাটানোর সময় কমই। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমে কথা বলেছেন জামাল ভূঁইয়া।

বলেছেন, ‘গতকাল ম্যাচ ছিল। দুদিন পরে আবার ম্যাচ আছে। তাই আমার মনে হয় পুরো স্কোয়াড দরকার। এখন সাদ উদ্দিন চোটে হয়েছে। তাই অবশ্যই ওখানে বিকল্প খেলোয়াড় লাগবে। দেখেছেন হৃদয় সেন্টারব্যাক হিসেবে খেলেছে। তাই পুরো স্কোয়াড দরকার আছে।’

শনিবার জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় সাফে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।

বিষয়:অনুশীল জামাল ভূঁইয়া বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ হামজা চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…