ব্যাটিং বিপর্যয়, পাকিস্তানকে দেড়শর লক্ষ্যও দিতে পারল না বাংলাদেশ
ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ-২০২৬

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেননি আবদুল্লাহ আল মুহি-জারিফ সিয়ামরা। আগের ম্যাচে দেড়শ করা আহসান আল মুমিনের ব্যাট জ্বলে ওঠেনি ফাইনালের টিকিট কাটতে পাকিস্তানের সামনে কেবল ১৩৯ রানের লক্ষ্য দিতে পেরেছে ফরিদ হাসানের দল। আসরের সব খেলা সরাসরি দেখাচ্ছে আইস্ক্রিন।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিন্ধান্ত নেন ফরিদ। নির্ধারিত ৫০ ওভারের আগে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৩১.৪ ওভারে ১৩৮ রান করতে পেরেছে যুবা টাইগার দল।
সর্বোচ্চ রান ওপেনার মুহির। ৪ চার ও ২ ছক্কায় ৪৫ বলে ৫০ করে আউট হন তিনি। আরেক ওপেনার সিয়াম করেন ১ রান। মালয়েশিয়ার বিপক্ষে ১৫০ পার করা মুনিন এদিন করেন ১ রান। অধিনায়ক ফরিদের ব্যাটে আসে ১৭, আলী রাফি ২০ এবং রাকিবুল হাসান করেন ২৬ রান।
পাকিস্তানের হয়ে রিজওয়ানুল্লাহ তুলে নেন ৫ উইকেট। মোহাম্মদ সায়েম নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন আলী রাজা, হাসনাইন আব্বাস দার এবং আহমেদ হুসাইন।






