ফুটবল

ভারতে আসছেন না রোনালদো?

ফুটবল খেলোয়াড় গোলের পর উদযাপন করছে, স্টেডিয়ামে দর্শকরা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু খেলতে সৌদি প্রো লিগের দল আল-নাসের আসবে ভারতে। গ্রুপ ‘ডি’তে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের প্রতিপক্ষ ভারতের ক্লাব এফসি গোয়া। আগামী ২২ অক্টোবর মুখোমুখি হবে দল দুটি। এফসি গোয়া কর্তৃপক্ষ আল-নাসেরের কাছে অনুরোধ করেছিল রোনালদোর স্কোয়াডে থাকা নিয়ে। কিন্তু সিআর সেভেন নাম সরিয়ে নিয়েছেন। যা ভারতের দর্শকদের জন্য দুঃখজনক বলছে সৌদি গণমাধ্যম।

সৌদি গণমাধ্যমে খবর, ৪০ বর্ষী পর্তুগিজ মহাতারকা ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে ফিটনেসের যত্নের ব্যবস্থাপনায় আছেন। রোনালদো তাই অ্যাওয়ে ম্যাচটির জন্য ভ্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

আল-নাসেরের সাথে চুক্তির সময় একটি ধারা ব্যবহার করেছেন দুপক্ষ। ধারাটি হল, আল-নাসরের অ্যাওয়ে ম্যাচগুলো রোনালদো চাইলে স্কোয়াডের বাইরে থাকতে পারবেন।

আল-নাসের বর্তমানে গ্রুপ শীর্ষে রয়েছে, এফসি গোয়া দুই পরাজয়ের পর আছে তলানিতে।

বিষয়:আল-নাসের এফসি গোয়া ক্রিস্টিয়ানো রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…