ক্রিকেট

অস্ট্রেলিয়াকে উড়িয়ে টি-টুয়েন্টি সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

অস্ট্রেলিয়াকে উড়িয়ে টি-টুয়েন্টি সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তৃতীয় টি-টুয়েন্টিতে বল হাতে আগুন ঝরিয়েছেন জেমি ওভারটন। তার বিধ্বংসী বোলিংয়ে শতরান পেরিয়ে গুটিয়ে যায় অজিরা। লক্ষ্য তাড়ায় নেমে দুবার বৃষ্টি বাধার মুখোমুখি হয় ইংল্যান্ড। প্রথম দফায় বৃষ্টি শেষে ডিএলএস পদ্ধতিতে ১৭ ওভারে ৯৮ রান লক্ষ্য দাঁড়ায় ইলিংশদের সামনে। ৮.৫ ওভার ব্যাটিংয়ের পর ফের বৃষ্টি নামে। পরে আর খেলা গড়ায়নি মাঠে। তবে অনিউরিন ডোনাল্ড ও জর্ডান কক্সের ঝড়ো ব্যাটিংয়ে বৃষ্টিআইনে রানে এগিয়ে থেকে ৭ উইকেটে জয় তুলে নেয় ইংলিশরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল হ্যারি ব্রুকের দল।

ব্রিসবেনের গাব্বায় টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ১৬.৫ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে নেমে দ্বিতীয় দফায় বৃষ্টির আগে ৮.৫ ওভারে ৩ উইকেটে ৯৩ রান করে ইংল্যান্ড। ডিএলএস পদ্ধতিতে ১৬ ওভারে ৯৩ রান করতে হত। লক্ষ্যে আগেই পৌঁছানোতে ৭ উইকেটে জয় পায় সফরকারী দল।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন স্যাম হার্পার। ১৪ বলের ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ২২ রান করেন। নিখিল চৌধুরী ১৯ রান করেন। এছাড়া মিচেল ওয়েন ১৭ ও অধিনায়ক মিচেল মার্শ ১১ রান করেন।

ইংল্যান্ডের জেমি ওভারটন ৪ ওভারে ১২ রান খরচায় ৫ উইকেট নেন। লিয়াম ডাউসন ৩ এবং স্যাম কারেন ১ উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে পাঁচ ওভারের মধ্যে ৩ উইকেট হারায় সফরকারীরা। ফিল সল্ট (৫), হ্যারি ব্রুক (৯) এবং ডোনাল্ড আউট হন। ডোনাল্ড অবশ্য ইংলিশদের রানের চাকা সচল রাখেন। ৫ চার ও ১ ছক্কায় ১৩ বলে ৩২ রান করেন। এরপর টম ব্যান্টনকে সঙ্গী করে ঝড় তোলেন জর্ডান কক্স। ৫ চার ও ১ ছক্কায় ১৪ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন কক্স। ব্যান্টন ১১ বলে ১০ রান করেন।

অজিদের হয়ে রিলি মেরেডিথ ৩ উইকেট নেন।

বিষয়:অস্ট্রেলিয়া ইংল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…