বাংলাদেশ

শহীদ ডা. মিলন দিবসে শ্রদ্ধা নিবেদন, গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগ স্মরণ

শহীদ ডা. মিলন দিবসে শ্রদ্ধা নিবেদন, গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগ স্মরণ

শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সাবেক জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা, চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বরে অবস্থিত শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরে একটি র‍্যালি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং কেন্দ্রীয় গ্রন্থাগারসংলগ্ন সড়কে অবস্থিত শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতিসৌধে যান অংশগ্রহণকারীরা। সেখানে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক ডা. তৌহিদুল ইসলাম জন এবং সদস্যসচিব ডা. শাহাদাত হোসেন জুয়েল। এ ছাড়া উপস্থিত ছিলেন ডা. আবদুস শাকুর খান, ডা. খায়রুল ইসলাম, ডা. আরিফ আনওয়ার, ডা. মাজহারুল ইসলাম শাহীন, ডা. এটিএম নুরুন্নবী শাহ, ডা. মুশাররাত সুলতানা সুমি, ডা. আজহারুল ইসলাম, ডা. হারুন-উর-রশিদ খান রাকিব, ডা. আবু আহসান ফিরোজ, ডা. গাজী মে. শাহীনুল ইসলাম, ডা. মাহমুদুর রহমান নোমান, ডা. শরীফুল ইসলাম, ডা. আবদুস সালাম, ডা. মামুন, ডা. আসাদুজ্জামান রতন, ডা. মাহবুবুর রহমান সজীব, ডা. বাদশাহ, ডা. রায়হান, ডা. ইমাম হোসেন রুবেল, ডা. আজমল, ডা. নাজমুল হক, ডা. নাজমুল হাসান, ডা. আহসান কবির রনি, ডা. নয়ন, ডা. নাজমুস সালেহীন, ডা. আরেফিন, ডা. শাহনেওয়াজ, ডা. সাজিদ ও ডা. উজ্জ্বল।

শহীদ ডা. মিলন দিবসে শ্রদ্ধা নিবেদন, গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগ স্মরণএ ছাড়া জাহিদ হাসান, তানভীর সাকিব, সাকিব হোসেন, তাওসিফ আবেদীন, এম ট্যাবের কেন্দ্রীয় নেতা হাফিজ, ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক আসাদ ও নাজমুল এবং ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক কল্লোল ও তানভীরসহ সাবেক জাতীয়তাবাদী ছাত্রদলের মেডিকেল ও ডেন্টাল কলেজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তৎকালীন বিএমএ নেতা ও চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলন। তার মৃত্যুর মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার আত্মত্যাগ বিশেষ তাৎপর্য বহন করে।

প্রতি বছর ২৭ নভেম্বর তার স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গণতন্ত্র ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা।

বিষয়:জাতীয়তাবাদী ছাত্রদল ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ শহীদ ডা. মিলন দিবস শ্রদ্ধা নিবেদন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…