ফুটবলকে বিদায় বললেন লুকাকু

বেলজিয়াম ফুটবল তারকা রোমেলু লুকাকু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়েছেন। ফেনারবাচের হয়ে খেলা ৩৩ বর্ষী বেলজিয়াম তারকা দলটির হয়ে সর্বোচ্চ গোল করেছেন, করেছেন রেকর্ড। ২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। ১৩৫টি ম্যাচে তিনি ৯৪টি গোল করেছেন এ তারকা ফরোয়ার্ড।
আন্তর্জাতিক ফুটবলে ছেলেদের মধ্যে লুকাকু সর্বকালের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা। তার সামনে রয়েছেন সুনীল ছেত্রী, আলি দাই, লিওনেল মেসি এবং শীর্ষে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো। লুকাকু চারটি বিশ্বকাপে মোট আটটি গোল করেছেন। এছাড়া তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি মোট ছয়টি গোল করেছেন।
নিজের সামাজিক মাধ্যমে এক বার্তায় এ ফরোয়ার্ড অবসরের ঘোষণা দেন। তিনি তার সকল সতীর্থ ও কোচদের ধন্যবাদ জানিয়েছেন। জাতীয় দলের হয়ে ১৬ বছরের দীর্ঘ যাত্রায় তাকে উৎসাহিত করার জন্য এবং তার ওপর আস্থা রাখার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
লুকাকু লিখেছেন, ‘এই ১৬ বছরে আমি জাতীয় দলের জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি। আমি সব ধরনের আবেগের মধ্য দিয়ে গিয়েছি।’
‘বেলজিয়ামের সমর্থকদের ধন্যবাদ। আপনারা আমাদের দলকে যে সমর্থন দিয়েছেন তার জন্য। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমি সেই মুহূর্তগুলো কখনোই ভুলব না। এটি ছিল অসাধারণ আনন্দদায়ক। আমি কৃতজ্ঞ।’






