ফুটবল

চেনাপথে জিদান-মানচিনির ফ্রান্স-ইতালি, হোঁচট বেলজিয়াম-পোল্যান্ডের

নেশনস লিগ

চেনাপথে জিদান-মানচিনির ফ্রান্স-ইতালি, হোঁচট বেলজিয়াম-পোল্যান্ডের

নেশনস লিগে দুর্দান্ত ফর্মে আছে ফ্রান্স। ইতালির বিপক্ষে ড্র ছাড়া বাকি তিন ম্যাচেই জয়। মাইকেল ওলিসের জোড়া গোলে সোমবার রাতে বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে হারিয়েছে ৪-১ গোলে। তুরস্কের বিপক্ষে ৩-১ গোলে জিতে দারুণ প্রত্যাবর্তনের গল্প সাজাচ্ছেন রবের্তো মানচিনি। এদিকে নিজেদের জানান দিচ্ছে বসনিয়া, পোল্যান্ডকে হারিয়েছে ১-০ গোলে।

ফ্রান্সের ঘরে প্রথম লিড নেয় বেলজিয়াম, গোল করেন ডোডি লুকেবাকিও। পরের ৭৫ মিনিট পর্যন্ত ম্যাচে এগিয়ে থাকে অতিথিরা। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচে সমতায় ফেরান ডিজায়ার দুয়ে। ৮১ মিনিটে রায়ান চেরকির গোলে এগিয়ে যায় ফরাসিরা। ৮৮ এবং ৯০ মিনিট শেষে যোগ করা প্রথম মিনিটে ওলিসের জোড়ায় ৪-১এ জয় নিয়ে মাঠ ছাড়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হারলেও পরে ঘুরে দাঁড়িয়েছে ইতালি। সোমবার রাতে তুরস্ককে হারিয়েছে ৩-১ গোলে। ম্যাচের ২৬ মিনিটে জিয়ানলুকা স্কামাক্কার গোলে লিড নেয় আজ্জুরিরা। ৬১ মিনিটে আরাল সিমসির গোলে সমতায় ফেরে তুরস্ক। ৬৪ মিনিটে রিকার্ডো ক্যালাফিওরির গোলে আবারও এগিয়ে যায় ইতালি। ৮৭ মিনিটে পিও এসপোসিটোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে ১২ বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপে জায়গা করে নিয়ে আলো ছড়িয়েছিল বসনিয়া। চলতি নেশনস লিগে ৪ ম্যাচে অপরাজিত দেশটি। রাতের ম্যাচে ৮৪ মিনিটে ইভান বেসিকের পেনাল্টিতে পোল্যান্ডকে হারিয়েছে ১-০ গোলে।

বিষয়:ইতালি নেশনস লিগ পোল্যান্ড ফ্রান্স বেলজিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…