কুমিল্লা

জুনের মধ্যে প্রাথমিকের দশ হাজার শিক্ষক নিয়োগ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন একজন নারী শিক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন একজন নারী শিক্ষক, অন্যান্য শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, তৃতীয় ধাপে জুন মাসের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে। পর্যায়ক্রমে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তীর্ণরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।

তিনি আজ শুক্রবার (২৯ মার্চ) কুমিল্লায় তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, কোন আবেদনকারী যেন প্রতারণার শিকার না হোন, সেজন্য মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক আছেন। পরীক্ষার্থীরা সবাই সুশৃঙ্খল পরিবেশেই পরীক্ষা নিচ্ছেন।

এছাড়াও কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আব্দুল মান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ আওতাধীন জেলাগুলোতে লিখিত পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়।

এই ধাপে কুমিল্লা জেলায় ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নারী ১৪ হাজার ৭৬৭ জন এবং পুরুষ ১৭ হাজার ৪৩২ জন।

বিষয়:প্রতিমন্ত্রী রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষক নিয়োগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…