চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছরের নিষেধাজ্ঞার মুখে পগবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় পগবা, নিষেধাজ্ঞার বিষয়ে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ দ্রব্য সেবনের অভিযোগে ফুটবল থেকে অস্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা। তদন্ত পুরোপুরি শেষে ঘটনার সত্যতা মিললে ফুটবল থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন জুভেন্টাসের এ মিডফিল্ডার।

ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং সংস্থা জানিয়েছে, গত ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচের পর পগবার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপর ফ্রেঞ্চ তারকার দেহে উচ্চমাত্রায় টেস্টোস্টেরন পায়। টেস্টোস্টেরন হল এক প্রকার হরমোন, যা খেলোয়াড়দের মাঠে শক্তি বাড়াতে সহায়তা করে।

যদিও ৩০ বর্ষী ফুটবলার ওইদিনের ম্যাচে সাইড বেঞ্চেই ছিলেন। কিন্তু অস্বাভাবিক আচরণের কারণে ম্যাচ শেষে মাদক পরীক্ষার অংশ হিসেবে সেদিন তার স্যাম্পল নেয়া হয়। সেখানে ফলাফল পজিটিভ আসে। তবে এই দ্রব্যের উপস্থিতির বিষয়টি শতভাগ নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হতে পারে। যদি শেষ পর্যন্ত প্রমাণ পাওয়া যায়, তবে ৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন পগবা।

Banglabid

২০২২ সালের জুলাইয়ে চার বছরের চুক্তিতে সিরি আ’র ক্লাব জুভেন্টাসের সঙ্গে চুক্তি করেন পগবা। এরপর থেকে অবশ্য চোটের কারণে নিয়মিত হতে পারেননি বিশ্বজয়ী তারকা। যে কারণে কাতারে ২০২২ সালের বিশ্বকাপের স্কোয়াডে তিনি ছিলেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিজুভেন্টাসডোপ টেস্টপগবাফ্রান্সলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬

খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিকের কারিকুলামে ‘সায়েন্স টয়’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় আহমদিয়া মুসলিম জামাতের ৪২তম জলসা সালানা অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT