হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়া নিয়ে উত্তেজনা

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জুলাই যোদ্ধা ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
গতকাল শনিবার ৭ নভেম্বর রাত ২টায় স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলেতে আপত্তি জানান। তবে তিনি জানান, ‘কে আগুন লাগিয়েছে তা এখনও বলতে পারছি না। তবে আগুন লাগানো ফুটেজ যারা ধারন করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই বের হয়ে আসবে।’
এ ব্যাপারে হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. রাসেল মিয়া জানান, ঘটনা যেই করুক তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আনতে হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






