চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে সঙ্গিনীসহ ডাকাতের আক্রমণের শিকার দোন্নারুমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইতালি এবং পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা এবং তার সঙ্গিনী প্যারিসের বাড়িতে ডাকাতের হামলার শিকার হয়েছেন। এসময় ডাকাতরা তাদের ফ্ল্যাটের ভেতর বেঁধে রেখেছিল, ফরাসি মিডিয়াকে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

ডাকাতির ঘটনার পর দোন্নারুমা ও তার সঙ্গিনী কাছের একটি হোটেলে পালিয়ে যান বলে জানা গেছে। হোটেলকর্মীদের বরাতে জানা যায়, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে, দোন্নারুমা অল্প আহত হয়েছেন। তার সঙ্গিনী মডেল অ্যালেসিয়া এলিফ্যান্টে অক্ষত ছিলেন। অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, ডাকাতরা ৫ লাখ ইউরো সমপরিমাণ মূল্যের গহনা এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী নিয়ে গেছে।

প্যারিসের প্রসিকিউটর অফিসের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, একটি সশস্ত্র ডাকাতির অভিযোগের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

২৪ বর্ষী ইতালিয়ান গোলরক্ষক দুবছর আগে প্যারিসে আসেন। পিএসজির প্রথম প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের জন্য জাপান সফরের আগে শুক্রবার তার স্কোয়াডে যোগ দেয়ার কথা ছিল।

এর আগে ২০২১ সালের মার্চে পিএসজির ফুটবলার মার্কুইনহোসের বাড়িতে ডাকাতির ঘটনায় দুজনকে জেলে যেতে হয়েছিল। সেসময় মার্কুইনহোস খেলায় ব্যস্ত থাকায় ঘটনাস্থলে ছিলেন না। কিন্তু তার বাবা ও দুই কিশোরী মেয়ে বাড়িতে ছিলেন। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বাবার মুখে এবং পাঁজরে ডাকাতরা আঘাত করেছিল। একইদিনে মার্কুইনহোসের সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়ার বাড়িতেও চুরি হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিদোন্নারুমাপিএসজিপ্যারিসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলা সিনেমায় কাজ করতে চান ‘বার্বি’র রমজান!

পরবর্তী

‘ফাইনালে’ প্রচুর দর্শকের আশায় বাংলাদেশ

পরবর্তী

‘ফাইনালে’ প্রচুর দর্শকের আশায় বাংলাদেশ

কোস্টারিকাকে নিয়ে ছিনিমিনি খেললো স্পেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT