চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সী পার্ল রিসোর্ট ছেড়ে আরেক হোটেলে উঠলেন এনসিপি নেতারা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:০৯ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে এনসিপির শীর্ষ ৫ নেতা আসছেন, নিরাপত্তা ব্যবস্থা দৃঢ়. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সফরে আসা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শীর্ষ নেতারা ইনানীস্থ সী পার্ল হোটেল ছেড়ে শহরের আরেকটি হোটেলে অবস্থান করছেন। বুধবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টায় এনসিপি নেতাদের দলটি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীস্থ সী পার্ল হোটেল ত্যাগ করেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

পাঁচ সদস্যের এনসিপির শীর্ষ নেতারা দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের কলাতলীতে পৌঁছান। পরে সেখানে শালিক রেঁস্তোরা নামের একটি প্রতিষ্ঠানে খাবার খান। এসময় সেখানে এনসিপির কক্সবাজারের স্থানীয় কয়েকজন নেতা উপস্থিতি ছিলেন।

খাবার শেষে বিকাল ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইজ উঠেন।

Banglabid

এসময় সেখানে এনসিপির স্থানীয় নেতারা গণমাধ্যমকর্মীদের সাথে অনানুষ্ঠানিক আলাপ করেন। তারা জানিয়েছেন, আপাতত তাদের কেন্দ্রীয় নেতারা কিছুই পরিষ্কার করেননি। কেন্দ্রীয় নেতারা আজ কক্সবাজার অবস্থান করবেন নাকি ছাড়বেন এ ব্যাপারে কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

অন্যদিকে, এনসিপির কেন্দ্রীয় নেতারা কক্সবাজার অবস্থান করার খবরে গণমাধ্যমকর্মীরা হোটেল প্রাসাদ প্যারাডাইজে জড়ো হন। এসময় এনসিপির নেতাদের হোটেলে অবস্থানের ছবি ধারণে বাধা দেন। পাশাপাশি এনসিপি নেতাদের শহরে অবস্থান করার খবরে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে, কক্সবাজার বিমানবন্দর সহ সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ করে জানা গেছে, সন্ধ্যা ৭ টা পর্যন্ত আকাশ পথে ঢাকা যেতে কোন বিমান পরিবহন সংস্থার টিকেট সংগ্রহ করেননি। তাই এনসিপির শীর্ষ নেতাদের দলটি সড়কপথে নাকি বিমানযোগে ঢাকা ফিরবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিসী পার্ল হোটেল
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT