আপাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য আমরা প্রস্তুত: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত।
ডিসেম্বরে কেউ দেশে আসতে চাইলে তাদের মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এমনকি, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্যও প্রস্তুতি রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন এনসিপির এই নেতা।
শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা উল্লেখ করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আগেরবার ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছে। শত্রুর সঙ্গেও ইনসাফ দেখিয়েছি শহীদ ওসমান হাদির মতো। এবার আর সেই পথ অনুসরণ করা হবে না। আপাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য আমরা প্রস্তুত আছি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।






