ফুটবল

নেশন্স লিগের গ্রুপ অব ডেথে ইতালি-ফ্রান্স-বেলজিয়াম

নেশন্স লিগের গ্রুপ অব ডেথের ট্রফি ও প্রতীকী কাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেশন্স লিগের গ্রুপ অব ডেথের প্রতিযোগিতার ট্রফি ও প্রতীকী কাপ প্রদর্শিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্যারিসে হয়ে গেল উয়েফা নেশন্স লিগের ২০২৪-২৫ মৌসুমের ড্র। মানের ভিত্তিতে ইউরোপের দলগুলোকে ‘এ’ , ‘বি’ , ‘সি’ এবং ‘ডি’ লিগে ভাগ করা হয়। ‘এ’ লিগের ড্রয়ের পর ১৬টি দলকে চার গ্রুপে হয়েছে বিভক্ত। এবারের আসরের ২ নম্বর গ্রুপটি পরিণত হয়েছে ‘গ্রুপ অব ডেথে’।

বৃহস্পতিবার রাতে ড্রয়ে দেখা যাচ্ছে, কঠিন পরীক্ষা দিয়ে ইতালিকে টুর্নামেন্ট শুরু করতে হবে। তাদের সঙ্গে একই গ্রুপে পড়েছে ফ্রান্স এবং বেলজিয়াম। এই তিন দলের আরেক গ্রুপ সঙ্গী ইসরায়েল।

গ্রুপ অব ডেথে না পড়লেও তেমন স্বস্তিতে নেই পর্তুগাল। দলটি ১ নম্বর গ্রুপে ক্রোয়েশিয়া, পোল্যান্ড এবং স্কটল্যান্ডকে পাচ্ছে। আরেক জায়ান্ট জার্মানিরও স্বস্তির নিঃশ্বাস ফেলার উপায় নেই। তিন নম্বর গ্রুপে তাদের সঙ্গে থাকছে নেদারল্যান্ডস, হাঙ্গেরি ও বসনিয়া-হার্জেগোভিনা।

স্পেন ৪ নম্বর গ্রুপে খুব সুবিধাজনক অবস্থায় আছে- এমনটি বলার সুযোগ নেই। প্রতিপক্ষ হিসেবে দলটি ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সার্বিয়াকে পাবে।

উয়েফা নেশন্স লিগের এ লিগের চার গ্রুপ
গ্রুপ ১: পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, স্কটল্যান্ড
গ্রুপ ২: ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, ইসরায়েল
গ্রুপ ৩: নেদারল্যান্ডস, হাঙ্গেরি, জার্মানি, বসনিয়া-হার্জেগোভিনা
গ্রুপ ৪: স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সার্বিয়া

বিষয়:ইতালি উয়েফা নেশন্স লিগ ফ্রান্স বেলজিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…