সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত।
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। নিহত ও আহত ব্যক্তিরা একাধিক পরিবারের সদস্য বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শনিবার দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানের কাছে এ দুর্ঘটনায় বাংলাদেশিদের হতাহতের বিষয়ে বিস্তারিত জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ কনস্যুলেট। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত সাতজনের মধ্যে শিশুও রয়েছে। দুর্ঘটনার পর তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ১৫ জনকে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।






