ফুটবল

জেলা কোচ ছোটনের মৃত্যুতে বিসিবির শোক

জেলা কোচ ছোটনের মৃত্যুতে বিসিবির শোক

বিসিবির ঢাকা জেলা কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বয়স হয়েছিল ৪২ বছর। তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করেছে।

বিসিবি-এসিসি লেভেল-২ কোচ ছোটন শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ২০১১ সালে বিসিবিতে যোগ দেন তিনি। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং ইয়ুথ ক্রিকেট লিগের (ওয়াইসিএল) কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা জেলার কোচ হওয়ার আগে তিনি ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ছোটন। শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

বিষয়:কোচ ঢাকা বিসিবি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ছোটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…