ক্রিকেট

শেষ ম্যাচে জিততে সাউথ আফ্রিকার বিপক্ষে দুইশর বেশি করতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সকে

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ড-২০২৬

শেষ ম্যাচে জিততে সাউথ আফ্রিকার বিপক্ষে দুইশর বেশি করতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সকে

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ড-২০২৬ আসরে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সদের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সরা। জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে দুইশো’র বেশি রান তুলেছে প্রোটিয়ারা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডে এটি বাংলাদেশের শেষ ম্যাচ। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের অন্যতম স্পন্সর আইস্ক্রিন সব খেলা দেখাচ্ছে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। টেবিলের শীর্ষে থাকা দলটি নির্ধারিত ২০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ২১০ রান করে। দ্বিতীয় জয় তুলতে আসরের শেষ ম্যাচে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সদের দরকার ২১১ রান। ছয় দলের আসরে বাংলাদেশের অবস্থান তলানিতে।

সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সদের হয়ে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন জেপি ডুমিনি। তার ৪৯ বলের ইনিংসে ৭টি চার ও ৫টি ছক্কার মার ছিল। প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন কলিন ইনগ্রাম। এ দুই ব্যাটার ৪৯ বল খেলে ১০২ রানের জুটি গড়েন।

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের কোনো বোলারই দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৪৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন রুবেল হোসেন। একটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি ও কামরুল ইসলাম রাব্বি।

বিষয়:আবুধাবি ইনগ্রাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ডুমিনি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স মাহমুদউল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…