মধ্যপ্রাচ্য সংকটে ঝুঁকিতে ৫০ হাজার কর্মীর সৌদি যাত্রা
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বড় ধাক্কা লেগেছে দেশের বৈদেশিক কর্মসংস্থানে। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস-বায়রার মতে, বিকল্প ব্যবস্থা বা বিশেষ ফ্লাইটের উদ্যোগ না নিলে শুধু সৌদি আরবেই পঞ্চাশ হাজারের বেশি কর্মীর চরম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়েছে, চরম অনিশ্চয়তায় রয়েছেন আরো অনেকে। একইসাথে বন্ধ থাকা ওমান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও লিবিয়ার শ্রমবাজার দ্রুত চালুর জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বায়রা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



