সরাসরি আবুধাবি: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে
ত্রিদেশীয় সিরিজ: বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান

শনিবার গড়াল বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তানের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে সিরিজের প্রথম লড়াইয়ের সবকিছু। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
১৮.১২
সিগাকে তৃতীয় শিকার বানালেন তাসকিন
সপ্তম ওভারের শেষ বলে তৃতীয় সাফল্য পেলেন তাসকিন। টাইগার পেসারের বলে পুল করতে চেয়েছিলেন তাফাদজওয়া সিগা। তবে টপএজ হয়ে বল উপরে উঠে যায়। নুরুল হাসান সোহান সহজেই বল গ্লাভসবন্দী করেন। ২৪ রানে তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। ১৫ বলে ১৫ বলে ১৬ রান করেন।
১৭.৫৭
বেন কারেনকে ফেরালেন তাসকিন
৪.১ ওভারে ১৭ রানে দ্বিতীয় উইকেট হারাল জিম্বাবুয়ে। এবারও শিকার আনলেন তাসকিন। বেন কারেন ফেরেন লেগবিফোরের ফাঁদে পড়ে। রিভিউ নিয়েও লাভ হয়নি, বল প্যাডে না লাগলে সরাসরি আঘাত হানত মিডলস্টাম্পে।
১৭.৩৯
যে কারণে মিরাজ নেই
গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজ। সুস্থ না হওয়াতে জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে নেই তিনি।
বায়েজিদুল ইসলাম
ফিজিও, জাতীয় ক্রিকেট দল
১৭.৩৬
প্রথম ওভারেই উইকেট নিলেন তাসকিন
ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ব্রায়ান বেনেটকে পরাস্ত করেন তাসকিন আহমেদ। বল এজড হয়ে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে। টাইগারদের ক্যাচের আবেদনে সাড়া দেন আম্পায়ার। বেনেট রিভিউ নেন। পরে দেখা যায় বল ব্যাটে নয় বরং তার প্যাডে হালকা স্পর্শ করে যায়। পরে আম্পায়ার্স কলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। রানের খাতা খোলার আগেই উইকেট হারায় জিম্বাবুয়ে।
১৭.২৯
লিটন নেই যে কারণে
এমআরআই রিপোর্টে লিটন দাসের ডান পায়ের হিপ জয়েন্টে চোট ধরা পড়েছে। চোটের কারণে ফিটনেস টেস্ট পার করতে পারেননি। এজন্যই নাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে। এমনকি এই সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।
বায়েজিদুল ইসলাম
ফিজিও, জাতীয় ক্রিকেট দল
১৭.১৫
চোটে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে নেই লিটন দাস, জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়।
১৭.১১
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারেন, ব্রেড ইভানস, ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামুরি, ব্রেন্ডন টেইলর, তাফাদজওয়া সিগা।
১৭.১০
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান
১৭.০৫
আবুধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে শুরুতে বোলিংয়ে ডেকেছে জিম্বাবুয়ে।






