ক্রিকেট

রেকর্ড গড়েও কেন আক্ষেপ সোবহানার

রেকর্ড গড়েও কেন আক্ষেপ সোবহানার

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন সোবহানা মোস্তারি। ইতিহাস গড়লেও ম্যাচটি হেরেছে বাংলাদেশ। আর ম্যাচ জিততে না পারায় আক্ষেপ টাইগ্রেস ব্যাটারের।

ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোবহানা ও জ্যোতির ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনের রেকর্ড ১৯৫ রানের জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়ে দল।

ম্যাচ শেষে বিসিবির পাঠানো ভিডিওতে সোবহানার জানান আক্ষেপের কথা। বলেছেন, ‘আজকে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি রেকর্ড করেছি। ১৯৫ রান করেছি আমি এবং জ্যোতি আপু মিলে। আমার প্রথম শতক, প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সামনে আরেকটা ম্যাচ আছে দুই দিন পরে। আমরা সেই ম্যাচে অবশ্যই আমাদের শতভাগটা দিতে চাই।’

নিজের প্রথম সেঞ্চুরি নিয়ে উচ্ছ্বসিত সোবহানা কৃতজ্ঞতা জানিয়েছেন কোচ, সতীর্থ ও বন্ধুদের প্রতি। তাদের সমর্থনই তাকে নিজের পরিকল্পনায় অবিচল থাকতে সাহায্য করেছে বলে জানান এই ব্যাটার।

বলেছেন, ‘আমার সেঞ্চুরির কারণে আমি ভীষণ খুশি এবং আমার কোচ, সতীর্থ ও বন্ধুদেরও ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে অনেক সমর্থন জুগিয়েছে। তারা সব সময় আমাকে বলত, তুমি ক্রিজে থাকো, তোমার স্বাভাবিক খেলা খেলো। তাই আমি আমার পরিকল্পনায় অনড় থেকে ইতিবাচক শটগুলো খেলেছি।’

বিষয়:অস্ট্রেলিয়া ওয়ানডে বাংলাদেশ বিসিবি সোবহানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…