ফুটবল

মেসি-সুয়ারেজ ছাড়াই জিতে শীর্ষে মিয়ামি

ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে, আনন্দিত মুখে একে অপরকে জড়িয়ে ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছে, মাঠে আনন্দের মুহূর্ত, খেলাধুলার স্পোর্টস অ্যাকশন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইস্টার্ন কনফারেন্সে ভ্যাঙ্কুভারের বিপক্ষে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটস ছিলেন না সেরা একাদশে। প্রভাব পড়েনি ম্যাচে, সহজে জিতেছে ইন্টার মিয়ামি। তাদের ২-১এ জয়ে গোল করা ও করানোয় অবদান রেখেছেন রবার্ট টেইলর।

১৬ ম্যাচে ১০ জয়ে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে উঠে গেছে মেসির মিয়ামি। দলটির পয়েন্ট এখন ৩৪। ১৫ ম্যাচে ১০ জয়ে দুইয়ে থাকা সিনসিনাটির পয়েন্ট ৩৩। এরপর আছে নিউইয়র্ক সিটি, তাদের পয়েন্ট ২৬।

কানাডায় খেলতে গিয়ে প্রথমার্ধের ৩৮ মিনিটে গোলের শুরুটা করেন ফিনল্যান্ডের লেফট উইঙ্গার টেইলর। এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি।

বিরতি থেকে ফিরে আবারও টেইলর ঝলক। ৫৫ মিনিটে তার পাসে ব্যবধান দ্বিগুণ করেন লিওনার্দো কাম্পানা। পরে ম্যাচে ফেরার চেষ্টা করে ভ্যাঙ্কুভার, ৭২ মিনিটে প্রচেষ্টায় সফল হয় দলটি। টমাস অ্যাভিলের ভুলে পেনাল্টিতে গোল আদায় করে নেয়, তবে হার এড়াতে পারেনি।

বুধবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেজর লিগ সকালে খেলতে নামবে ইন্টার মিয়ামি। ম্যাচে দেখা যেতে পারে মেসি-সুয়ারেজ-বুসকেটসকে।

বিষয়:ইন্টার মিয়ামি এমএলএস ক্যাম্পানা টেইলর ভ্যাঙ্কুভার মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…