চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-সুয়ারেজ ছাড়া বড় হার দেখল মিয়ামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি-লুইস সুয়ারেজকে ছাড়া ভালোই ছন্দে ছিল ইন্টার মিয়ামি। টানা পাঁচ ম্যাচে অপরাজিত থেকে সিনসিনাটির কাছে হেরে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছে টাটা মার্টিনোর দল। শীর্ষে উঠেছে সিনসিনাটি।

ওহাইওর টিকিউএল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ১০ জনের মিয়ামিকে ৬-১ গোলে উড়িয়ে দেয় স্বাগতিক সিনসিনাটি। স্কোরশিটে নাম লেখান পাঁচজন। জোড়া গোল করেন ইউয়া কুবো।

সিনসিনাটির হয়ে গোল করেছেন লুসিয়ানো অ্যাকোস্টা, সার্জিও ক্রিভটসভ, পাভেল বুচা, জেরার্ডো ভ্যালেনজুয়েলা, ইয়ামিল আসাদ ও কুবো। মিয়ামির একমাত্র গোলটি করেন সার্জিও বুসকেটস। ৬২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মিয়ামির অভিজ্ঞ মিডফিল্ডার বুসকেটসকে।

ম্যাচে ৫৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল সিনসিনাটির। ১৫টি শটের মধ্যে ১০টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, মিয়ামি ১০টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৪টি।

জয়ে মিয়ামিকে টপকে শীর্ষে উঠে গেছে সিনসিনাটি। ২২ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট ৪৮। এক ম্যাচ বেশি খেলে ১৪টি জয় ও ৫ ড্রয়ে মিয়ামির পয়েন্ট ৪৭।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএলএসটাটা মার্টিনোবুসকেটসমিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ‘শিরকের পর্যায়ে চলে যায়’: মুজিবুর রহমান

জুন ১৬, ২০২৬

আদাবরে পুলিশি অভিযান: গুলিবিদ্ধ ২, আহত ওসি-এসআই

জুন ১৬, ২০২৬
হাতিরঝিলে সতর্কতাহীন স্পিড ব্রেকার, ঝুঁকিতে চালকরা

হাতিরঝিলে সতর্কতাহীন স্পিড ব্রেকার, ঝুঁকিতে চালকরা

জুন ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ফ্রান্সের ‘বিশেষ’ পারফরম্যান্স প্রত্যাশা করছি: ওয়াসিম ইকবাল

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্যান্ডে পুতিন সমালোচক এক রুশ শিল্পীকে গুলি করে হত্যা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT