ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মেজবাউর রহমান সুমন ও মাহমুদা চৌধুরী

প্রতিবছরের মতো এবারও ঘোষণা করা হয়েছে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৬’। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত এই পুরস্কারের ২০২৬ সালের চলচ্চিত্র পরিচালনা বিভাগে পুরস্কার পাচ্ছেন মেজবাউর রহমান সুমন। আর চলচ্চিত্র সাংবাদিকতা বিভাগে পুরস্কার পাচ্ছেন মাহমুদা চৌধুরী।
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’-এর সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর নির্মাতা প্রয়াত ফজলুল হকের স্মরণে গত ২২ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
এবারের পুরস্কারে চলচ্চিত্র পরিচালনায় মেজবাউর রহমান সুমন এবং চলচ্চিত্র সাংবাদিকতায় মাহমুদা চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে।
আগামী ২৬ অক্টোবর ২০২৬ ফজলুল হকের প্রয়াণ দিবসে একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






