ফুটবল

মিয়ামির জার্সিতে মেসির ছেলের দুর্দান্ত গোল, ভাইরাল ভিডিও

মেসির ছেলের দুর্দান্ত গোলের ভিডিও ভাইরাল, মিয়ামিতে খেলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামির ফুটবল মাঠে শিশু ফুটবলাররা খেলছে, একটি শিশু গোল করে আনন্দিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামির বয়সভিত্তিক দলের হয়ে মাঠে নামেন লিওনেল মেসির ছেলে থিয়াগো। মৌসুমের উদ্বোধনী ম্যাচে দূরপাল্লার শটে দুর্দান্ত এক গোল করেছেন ১১ বর্ষী থিয়াগো। গোলের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অরল্যান্ডো সিটি অনূর্ধ্ব ১৩ দলের বিপক্ষে ১০-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে মিয়ামির অনূর্ধ্ব ১৩ দল। আর্জেন্টিনা জাতীয় দল ও মিয়ামিতে মেসি যেমন ১০ নম্বর জার্সি গায়ে খেলেন, মিয়ামিতে মেসির ছেলেও ১০ নম্বর জার্সি গায়ে খেলেন।

ছেলের গোল মাঠে বসেই উদযাপন করেছেন তার মা আন্তোনেলা রোকুজ্জো। থিয়াগো ইতিমধ্যেই ইন্টার মিয়ামির যুব দলের একটি শিরোপা জিতেছেন এবং বাবার মতো পেশাদার ফুটবলে এগিয়ে যাচ্ছেন।

বিষয়:ইন্টার মিয়ামিএমএলএসথিয়াগোমেসিরোকুজ্জোলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…