চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ‘বডিগার্ড’ ডি পলকে আনতে মরিয়া আল আহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবলার মেসি গোল উদযাপন করছেন হৃদয় চিহ্ন তৈরি করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের নামীদামী ফুটবলারদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দলে টেনে সৌদি প্রো লিগের ক্লাবগুলো রীতিমতো তাক লাগাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে লিওনেল মেসির ‘বডিগার্ড’খ্যাত তারকা মিডফিল্ডার রদ্রিগো ডি পলের নাম। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে দলে চাইছে আল আহলি।

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, সৌদি প্রো লিগের দলটি ডি পলের সঙ্গে চুক্তি করতে মরিয়া। উভয়পক্ষ আলোচনা শুরু করেছে। ২৯ বর্ষী তারকাকে দলে টানা সহজ না হলেও আল আহলি পথ খুঁজছে। পলের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে আনুষ্ঠানিক প্রস্তাব।

রোমানোর দেয়া তথ্য অনুযায়ী, আল আহলি ডি পলের বর্তমান দল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৩২ মিলিয়ন ইউরোর একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৮২ কোটি ৮ লাখ ৩২ হাজার টাকার বেশি।

Banglabid

ডি পলের সৌদি ক্লাবের সঙ্গে সম্ভাব্য চুক্তির খবর আলোড়ন তুলেছে। উদিনেস থেকে ২০২১ সালে অ্যাটলেটিকোতে আসার পর ক্লাবটির হয়ে খেলেছেন ৬৫ ম্যাচ। পাঁচ গোলের পাশাপাশি তার রয়েছে পাঁচ অ্যাসিস্ট। মাঠে নিজের কাজ ঠিকঠাক করার পাশাপাশি আক্রমণ তৈরিতে ডি পল সুনাম কুড়িয়েছেন।

আল আহলি ইতিমধ্যেই চলতি গ্রীষ্ম মৌসুমে ইউরোপ থেকে বেশকিছু দামী খেলোয়াড় দলে টেনেছে। তাদের মধ্যে রয়েছেন- রবের্তো ফিরমিনো, এডুয়ার্ড মেন্ডি, ফ্রাঙ্ক কেসি অ্যালান সেন্ট-ম্যাক্সিমিন। ভবিষ্যতে ডি পল যোগ দিলে তাদের স্কোয়াড আরও শক্তিশালী হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদআল-আহলিডি পলমেসিরোমানোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে ফিরেছেন এশিয়ান জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়ন আরাফাত মোল্লা

পরবর্তী

ইমরান খানের বিরুদ্ধে নতুন অভিযোগ

পরবর্তী
ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের বিরুদ্ধে নতুন অভিযোগ

ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লাইটে রক্তবমি করে অসুস্থ, জরুরি অবতরণের পর যাত্রীর মৃত্যু

সর্বশেষ

ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT