মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে দুর্দান্ত ছন্দে আছেন বিশ্বজয়ী লিওনেল মেসি। প্রথমবারের মত ক্লাবটিকে শিরোপা জিতিয়েছেন একটি। আরেকটির ফাইনালেও ওঠেছে মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে সার্জিও বুসকেটস না থাকলে নাকি মেসির পথচলা ‘বেশ কঠিন’ হতো, এমনটাই মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার অ্যাশলি ওয়েস্টউড।
বলেছেন, ‘মেজর লিগ সকারে মেসি যা কিছু এনেছে তা অসাধারণ। ইংলিশ প্রিমিয়ার লিগে আমি কিছু অসাধারণ খেলোয়াড়ের মুখোমুখি হয়েছি, কিন্তু এ বয়সে এসে এমন পারফরম্যান্স আগে দেখিনি।’
‘মাঝমাঠে বুসকেটস অসাধারণ, সে জিনিসগুলো যেভাবে দেখে অন্যরা তা দেখতে পায় না। বুসকেটস ছাড়া, আমি মনে করি মেসির জন্য কঠিন হতো। কিন্তু বুসকেটস থেকেই সে প্রতিটি বল পায়। তার সাথে খেলতে পারাটা সম্মানের।’
গ্রীষ্ম মৌসুমে মিয়ামিতে যোগ দেন মেসি। ১১ ম্যাচে নেমে করেছেন ১১ গোল। মেসির সঙ্গে একই মৌসুমে ক্লাবটিতে নাম লেখান সার্জিও বুটকেটস। দুই তারকার জুটি গড়ার পর টানা ১২ ম্যাচে অপরাজিত রয়েছে মিয়ামি। লিগ কাপের শিরোপা জিতে ইউএস অপেন কাপের ফাইনালের জন্য অপেক্ষা করছে ক্লাবটি।
আগামী শনিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলবে ইন্টার মিয়ামি।







