ফুটবল

বিশ্বকাপ জিতে আসা মেসিকে যে কারণে উদযাপন করতে দেয়নি পিএসজি

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড় লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি ধরে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে আনন্দিত হয়ে উদযাপন করছেন, ফুটবল বিশ্বকাপের জয় উদযাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। দলের মধ্যমণি অধিনায়ক লিওনেল মেসি সেসময় ফরাসি ক্লাব পিএসজিতে খেলতেন। বিশ্বকাপ জিতে আসার পর ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে উদযাপন করার অনুমতি পাননি মহাতারকা। সেটির কারণ ব্যাখ্যা করেছেন ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি।

ফরাসি সংবাদমাধ্যমে খেলাইফি বলেছেন, ‘আমি যেমন বলেছি, যদি কেউ বলে মেসির বিশ্বকাপ জয়ের পর সেভাবে উদযাপন করিনি, তাদের বলব প্রকৃতপক্ষে আমরা ফ্রান্সের ক্লাব এবং সে কাইলিয়ান এমবাপের বিপক্ষে জিতেছিল।’

‘আমরা একটি ফরাসি ক্লাব। পুরো স্টেডিয়াম তার বিপক্ষে যাক সেটা চাইনি। আমার মনে হয়েছে সেই বিষয়টির প্রতিও আমাদের সম্মান জানানো উচিত।’

ফ্রান্সে মেসির সময় তিক্ততার মাধ্যমে শেষ হয়েছে এবং ইন্টার মিয়ামিতে যাওয়ার আগে সমর্থকেরা তাকে দুয়োধ্বনি পর্যন্ত দিয়েছে। মেসি পরে স্বীকার করেছিলেন তার জন্য সমর্থকদের মধ্যে ‘ফাটল’ ধরেছিল। তবে খেলাইফি দাবি করেছেন, বিশ্বজয়ী মেসি চলে যাওয়ার আগে ক্লাবকে ‘সম্মান’ দেখাননি।

কাতার বিশ্বকাপ জয়ের পর ফ্রান্সে ফিরে পার্ক ডে প্রিন্সেসের মাঠে দর্শকদের ভয়ে উদযাপন করতে পারেননি মেসি। নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হওয়া ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে তা ৩-৩ সমতায় শেষ হয়। পরে পেনাল্টি শুটআউটে ৪-২এ জিতে বিশ্বকাপ ঘরে নেয় ৩৬ বর্ষী মেসির আর্জেন্টিনা।

বিষয়:আর্জেন্টিনা এমবাপে কাতার বিশ্বকাপ ২০২২ খেলাইফি পার্ক ডে প্রিন্সেস পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…