ফুটবল

কুবার্সির মুখে ১০ সেলাই, বললেন ‘ঠিক আছি’

চিকিৎসাধীন যুবকের মুখে ১০ সেলাই, আহত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

আহত যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার মুখে ১০ সেলাই রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিগপর্বের চতুর্থ রাউন্ডে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৫-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে মুখে মারাত্মক আঘাত পেয়েছেন পাউ কুবার্সি। ১৭ বর্ষী ডিফেন্ডারের মুখে লেগেছে ১০টি সেলাই। বড় আঘাত পেয়েও বলেছেন, ‘আমি ঠিক আছি।’

ম্যাচের ৬৩ মিনিটে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে হেড দিয়ে বল ক্লিয়ারের চেষ্টা করেন কুবার্সি। হেড সফল হলেও রেডস্টারের স্ট্রাইকার স্পাজিকের ডান পা লাগে তার মুখে। তাৎক্ষণিকভাবে শুরু হয় রক্তপাত। ডাক্তার মাঠে ঢুকে তখন প্রাথমিক চিকিৎসা দেন। তবে ড্রেসিংরুমে চলে যেতে হয় বার্সা ডিফেন্ডারকে। পরিবর্তে নামেন সার্জি ডমিঙ্গোজ।

পরবর্তীতে কোচ হ্যান্সি ফ্লিক তরুণ স্প্যানিশের মুখে ১০টি সেলাই লাগার কথা জানান। ম্যাচ শেষে বলেছেন, ‘তার সেলাই লেগেছে, কিন্তু সে ভালো বোধ করছে এখন। তবে দাগ রয়েছে এখনও, সে তরুণ এবং আশা করি দ্রুত সেরে উঠবে।’

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্সা নিজেদের একাউন্ট থেকে কুবার্সির হাস্যরত একটি ছবির সঙ্গে পোস্টে লিখেছে, ‘আমি ঠিক আছি।’ কয়েকদিন বিশ্রামে থাকতে হলেও কাতালান ক্লাবটির আশা আগামী রোববার রাতে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে খেলবেন কুবার্সি।

বিষয়:কুবার্সি চ্যাম্পিয়ন্স লিগ ফ্লিক বার্সেলোনা রেড স্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…