চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির হয়ে নতুন ভূমিকায় বিশ্বকাপজয়ী বুফন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২৩
ফুটবল
A A

মাঠের খেলাকে বিদায় জানানোর তিন দিনের মাথায় আবারও ইতালির ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪৫ বর্ষী এই সাবেক ফুটবলার এখন থেকে ইতালি হেড কোচ রবার্তো মানচিনিকে সহায়তা করবেন। শুধু তাই নয়, ইতালির ফুটবল দলের ‘হেড অব ডেলিগেশন’ এর দায়িত্ব পেয়েছেন এই কিংবদন্তি।

এর আগে ইতালি দলের হেড অব ডেলিগেশনের দায়িত্বে ছিলেন কিংবদন্তি ফুটবলার জিয়ানলুকা ভিয়াল্লি। চলতি বছরের জানুয়ারিতে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যাওয়ার পর জাতীয় দলে এই দায়িত্বে ছিলেন না কেউ। অবসরের তিন দিনের মাথায় বিশ্বকাপজয়ী বুফনকে দেয়া হল এই দায়িত্ব।

ইতালির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০১৮ পর্যন্ত মোট ১৭৬ ম্যাচ খেলেছেন বুফন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৯৭৫ ম্যাচ। ফুটবলের প্রায় সব শিরোপা জেতা বুফন অবশ্য জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এই আক্ষেপ নিয়েই অবসরে নিলেন তিনি।

শৈশবের ক্লাব পারমার জার্সিতেই শেষ ম্যাচ খেলেছেন বুফন। ১৯৯৫ সালে পারমার জার্সিতে শীর্ষ পর্যায়ের ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০০১ পর্যন্ত ছিলেন সেখানে। ২০২১ সালে ফের পারমায় ফেরেন তিনি। সেখান থেকেই ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন কিংবদন্তি এই গোলরক্ষক।

২০০১ সালে পারমা ছেড়ে জুভেন্টাসে যোগ দেন বুফন। তুরিনের বুড়িদের হয়ে খেলেছেন টানা ১৭ বছর। ২০০১ সাল থেকে ২০১৮ পর্যন্ত ছিলেন ক্লাবটিতে। ২০০৬ সালে অনিয়মের দায়ে দ্বিতীয় বিভাগে নেমে যায় জুভেন্টাস। সেবছর জুভেন্টাসের সকল তারকা ক্লাব ছেড়ে গেলেও থেকে যান বুফন।

আলেসান্দ্রো ডেল পিয়েরোকে নিয়ে জুভেন্টাসকে শীর্ষ বিভাগের ফুটবলে ফিরিয়ে আনেন। একইবছর ইতালির হয়ে জিতেন বিশ্বকাপ শিরোপা। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার অতিমানবীয় পারফর্ম্যান্সে চতুর্থ বিশ্বকাপের দেখা পায় ইতালি।

Reneta

২০১৮-১৯ মৌসুমে এক বছরের জন্য ফরাসি ক্লাব পিএসজিতে যান তিনি। ২০১৯ সালে ফের জুভেন্টাসে ফিরে আসেন। দুই বছর কাটিয়ে ২০২১ সালে ফিরে যান শৈশবরে ক্লাব পারমায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিজুভেন্টাসপারমাপিএসজিবুফনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT