চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার গাজায় সামরিক অভিযান স্থগিতে ইসরায়েল সরকারের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
গাজায় ইসরায়েলি সেনারা ট্যাংক নিয়ে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখল অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত দেশটির সেনাবাহিনীর নিজস্ব সম্প্রচারমাধ্যম ‘আর্মি রেডিও’ এই খবর নিশ্চিত করেছে।

আজ (৪ অক্টোবর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রেডিওটির সাংবাদিক ডরোন কাদোস আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানান, ইসরায়েলের রাজনৈতিক মহল সেনাবাহিনীকে গাজায় অভিযান সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে। এর বাস্তবিক অর্থ হলো- গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে এবং সামরিক বাহিনী কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করবে।

যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আংশিক সম্মতির পর এই সিদ্ধান্ত আসে। শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে হামাস জানায়, তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি। তবে প্রস্তাবের কয়েকটি শর্ত নিয়ে আরও আলোচনা প্রয়োজন।

আজ ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরও এক বিবৃতি দিয়ে জানায়, হামাস প্রস্তাবের প্রথম ধাপ মেনে নেওয়ার পর ইসরায়েলও তার তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। হামাসের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটি ইঙ্গিত করে যে, হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত।

ট্যাগ: ইসরায়েলগাজাসামরিক অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিখোঁজের একদিন পর লক্ষ্মীপুরে মিলল হাত-পা বাঁধা রাজমিস্ত্রির মরদেহ

পরবর্তী

হৃদরোগে জবি ছাত্রদল নেতার মৃত্যু

পরবর্তী
জবি ছাত্রদল নেতার স্মরণে আলোচনা সভা, বক্তা ও দর্শক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদরোগে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে নিয়েই যুক্তরাষ্ট্রে দুই ম্যাচের দল দিলেন স্কালোনি

সর্বশেষ

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬

ভর্তি ফি ছাড়াও দিতে হবে যেসব খাতে টাকা, একাদশের নতুন নীতিমালা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT