চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তা তাহেরীর গাড়িতে হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় ইসলামি বক্তা তাহেরীর গাড়ি ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ১ অক্টোবর বেলা আড়াইটার দিকে জেলা শহরের টি এ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সোমবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি আয়োজন করা হয়। পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠান নিয়ে নিরাপত্তার শঙ্কা রয়েছে বলে জানানো হয়। রাতেই আমরা কর্মসূচি স্থগিত করি।’

তিনি বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় নেতৃবৃন্দকে নিয়ে বিষয়টি নতুন জেলা প্রশাসককে জানাতে চেয়েছিলাম। বেলা আড়াইটার দিকে ফকিরাপুল (ঘোড়াপট্টি সেতু) থেকে কাউতলী যাওয়ার পথে টি এ রোডের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা বরাবর পৌঁছালে মাদ্রাসাছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করে। তারা আমাকে গাড়ি থেকে বের করার চেষ্টা করেছিল। কোনো রকমভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে আমি চলে আসতে সক্ষম হয়েছি।’

Banglabid

গিয়াস উদ্দিন তাহেরী আরও বলেন, ‘বিষয়টি সদর থানা-পুলিশকে জানিয়েছি। পুলিশকে বলেছি, রাস্তায় সিসিটিভি ক্যামেরা আছে, ফুটেজ দেখতে। প্রকাশ্যে দিবালোকে কারা হামলা করেছে বিষয়টি স্পষ্ট। আমি দ্রুতই অভিযোগ করব। মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সারা বাংলাদেশ প্রতিবাদ করে আসছে। প্রতিবাদ করা সবার দায়িত্ব। যারা আক্রমণ করেছে, তারাও অংশ নিতে পারত। কিন্তু পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। গতকাল রোববার থেকে তারা হামলা করবে বলে ফেসবুকে ছড়িয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘গাড়িতে ঢিল নিক্ষেপ করে গাড়ির সামনের ও এক পাশের কাচ ভেঙে ফেলেছে বলে জানিয়েছেন গিয়াস উদ্দিন তাহেরী। কিন্তু কে বা করা করেছে, সেটা তিনি স্পষ্টভাবে বলতে পারেননি। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তাঁকে বলেছি অভিযোগ দিতে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’

এর আগে আজ সকালে মহানবীকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সড়ক বাজারের পৌর মুক্তমঞ্চে হেফাজত ইসলামের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচি থেকে গিয়াস উদ্দিন তাহেরী ও নাঈম নামে একজন পীরকে অবাঞ্ছিত ঘোষণাসহ ছয়টি দাবি উত্থাপন করা হয়। এই কর্মসূচি উপলক্ষে সকালে আখাউড়ার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল এসে সড়ক বাজারের পৌর মুক্তমঞ্চে জড়ো হয়। সেখানে হওয়া প্রতিবাদ সমাবেশ থেকে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এতে বক্তব্য দেন মাওলানা আসাদ আল হাবীব, মাওলানা মো. আসাদুজ্জামান, আলহাজ মুসলেহ উদ্দিন ভূঁইয়া, মাওলানা আব্দুল বাছির আল মাহদী প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাড়ি ভাঙচুরগিয়াস উদ্দিন তাহেরীহামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব আটক

পরবর্তী

সেনাবাহিনীর পাশাপাশি বিচারিক ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনী

পরবর্তী
জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর পাশাপাশি বিচারিক ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনী

প্রসন্ন হাস্যোজ্জ্বল ব্যক্তি, কালো পোশাক ও লাল শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ বাড়িতে গুলিবিদ্ধ গোবিন্দ, নেওয়া হয়েছে হাসপাতালে

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT